PriyoKhobor-PNG
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গোসলের জন্য রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩১, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ
| 10
Link Copied!

মুশফিকুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে পানিভর্তি বালতিতে পড়ে আয়েশা নামে ১০ মাস বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা ওই গ্রামের আশিক মোল্লার একমাত্র সন্তান।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে আয়েশাকে ঘরের ভেতর বিছানায় ঘুম পাড়িয়ে রেখে তার মা বাড়ির বাইরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটিকে গোসল করানোর জন্য বাড়ির ভেতর থেকে কিছুটা দূরে একটি বড় বালতিতে পানি ভরে রাখা হয়েছিল। একপর্যায়ে ঘুম ভেঙে গেলে আয়েশা হামাগুড়ি দিয়ে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের বাইরে চলে যায়।পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর আয়েশাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির বাইরে রাখা পানিভর্তি বালতিতে শিশুটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানহারা বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST