PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাওয়াল টাইগার্স ক্লাবে লক্ষ্য টাকার ফুটবল টুর্নামেন্ট

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৯, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
| 36
Link Copied!

 

নজরুল ইসলাম,গাজীপুর:

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে ভাওয়াল টাইগার্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘দক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নয়াপাড়া এলাকায় অবস্থিত ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এই ম‍্যাচে অংশগ্রহণ করে টাঙ্গাইল গোরায় মির্জাপুর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব বনাম পশ্চিম জয়দেবপুর ফুটবল একাডেমি। খেলায় ট্রাবেকারের মাধ্যমে পশ্চিম জয়দেবপুর ফুটবল একাডেমি জয় লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী।ভাওয়াল টাইগার্স ক্লাবের সভাপতি লুৎফর রহমান খান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় খেলার উদ্বোধন করেন জাহাঙ্গীর খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য নুরুল আমিন মাস্টার, আবু সাইম মোল্লা, আসিফ সরকার ও মিজানুর রহমান মীরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়া ভাওয়াল টাইগার্স ক্লাবের সদস্য এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভায়েকানোর মাঠে পয়েন্ট খোয়াল বার্সেলোনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST