PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

তালার জাতপুর বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি হালিম, সম্পাদক হাসান নির্বাচিত!

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩০, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ণ
| 10
Link Copied!
‎কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

‎সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজার বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে আব্দুল হালিমসহ জামায়াত সমর্থিত  প্যানেলর সব-কটি পদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন।
‎শনিবার (২৯ আগষ্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৪১৩ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।‎সভাপতি পদে আব্দুল হালিম হরিণ প্রতিক নিয়ে ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মনিরুজ্জামান চেয়ার প্রতিক নিয়ে পান ১৪৮ ভোট।সাধারণ সম্পাদক পদে আবুল হাসান শেখ আনারস প্রতিকে ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল মান্নান বল প্রতিকে নিয়ে পান ১১৭ ভোট।‎সহসাধারণ সম্পাদক পদে এসএম হাবিবুর রহমান গরুর-গাড়ি প্রতিকে ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল আলি শেখ তালাচাবি প্রতিক নিয়ে পান ৭৩ ভোট।‎সাংগঠনিক সম্পাদক পদে মাওঃ মহাসিন গাজী মোরগ প্রতিক নিয়ে ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত  হন।তার নিকটতম প্রতিদ্বন্দি সরদার ইমরান হোসেন মাছ প্রতিক নিয়ে পান ১৪৫ ভোট।‎সর্বাধিনায়ক পদে সোহেল রানা হাতি প্রতিকে ২০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি সৈয়দ আলী গোলাপফুল প্রতিক নিয়ে পান ১৯৫ ভোট।‎কোষাধ্যক্ষ পদে আব্দুর রাজ্জাক হারিকেন প্রতিকে ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি কালাম হুসাইন আম প্রতিক নিয়ে পান ১৮১ ভোট।‎প্রচার সম্পাদক পদে আল আমিন হাওলাদার মাইক প্রতিকে ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ফিরোজ সরদার মোটরসাইকেল প্রতিক নিয়ে পান ১৩৩ ভোট।‎এছাড়া দপ্তর সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও ক্রীড়া সম্পাদক পদে তাজনুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
‎নির্বাচনে তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন। নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

‎সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় এবং জামায়াত সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান রেন্টু।
আরও পড়ুনঃ  পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST