PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় আলু সংরক্ষণে কেজিপ্রতি ৫ টাকা ২০ পয়সা ভাড়া কার্যকরের দাবি

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৭, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
| 75
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি ৫ টাকা ২০ পয়সা নির্ধারণ করে তা দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা।‎বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে বগুড়া শহরের মাটিডালী বিমান মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকার আলু চাষি, ব্যবসায়ী এবং আলু সংরক্ষণ ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন।‎

সমাবেশে বক্তারা বলেন, আলু উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত কৃষক ও ব্যবসায়ীদের নানা ধরনের ব্যয় বহন করতে হয়। এর মধ্যে হিমাগারের ভাড়া বাড়ানো হলে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের ওপর বাড়তি আর্থিক চাপ পড়বে। এর প্রভাব শেষ পর্যন্ত আলুর বাজারমূল্যের ওপরও পড়ার আশঙ্কা রয়েছে।তারা বলেন, জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত সুপারিশ কমিটি হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে। ওই সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা হলে আলু চাষি ও ব্যবসায়ীরা চলমান আর্থিক চাপ কিছুটা সামাল দিতে পারবেন।বক্তারা আরও বলেন, আলু উৎপাদন ও সংরক্ষণ খাতকে স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন। নির্ধারিত ভাড়া বাস্তবায়নের পাশাপাশি হিমাগারকেন্দ্রিক অন্যান্য সমস্যারও কার্যকর সমাধান করতে হবে।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সুপারিশ অনুযায়ী হিমাগার ভাড়া কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

‎দাবি বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকরা।

আরও পড়ুনঃ  ‎ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST