PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৫, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
| 13
Link Copied!

 

পোরশা নওগাঁ প্রতিনিধি:মোঃ কামরুজ্জামান সরকার বাবু,

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।​মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।​সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিয়ে ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, চোরাচালান বন্ধ এবং স্থানীয় নদীতে অবৈধ সুতির জাল উচ্ছেদের মতো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে অপরাধ দমন ও উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দীন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান।

​এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহামুদুর হক টিটু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আওয়াল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য ডাসকো ফাউন্ডেশন সরাইগাছি কর্তৃক ছোট সোনামণিদের মাঝে ৫০০০ হাজার টাকা উপ বৃত্তি প্রদান করা হয় এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা ডাসকো ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়ক মিঃ ম্যানুয়েল টুডু।

আরও পড়ুনঃ  ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে হাজিরহাটে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ ও বাচ্চা বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST