PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৪, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
| 20
Link Copied!

​
জয়পুরহাট প্রতিনিধিঃ

​জয়পুরহাটের পাঁচবিবিতে উচাই জেরকা এস.সি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম সামসুল আরেফিন চৌধুরী (আবু), পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) তোফাজ্জল হোসেন এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বাবু বিনয় সিং।
​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীবৃন্দের হাতে স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও ফলজ-বনজ গাছের চারা তুলে দেন। পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখার উদ্দেশ্যে শিক্ষার্থীদের মাঝে এই বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  হাসনাত আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST