PriyoKhobor-PNG
রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নারীর স্বাবলম্বিতা, শিক্ষার্থীদের সহায়তা—গাজীপুরে একদিনে নানা কর্মসূচি

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৩, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
| 8
Link Copied!

গাজীপুর :নজরুল ইসলাম

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির আওতায় ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাটের তৈরি স্কুলব্যাগ, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় গাজীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।কর্মসূচিতে যোগদানের আগে ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন প্রধান অতিথি।গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমিন মিঞা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার।
এসময় ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জয়দেবপুর থানার ওসি আল মামুন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য কাজী শহিদুল্লাহ শহীদ, মুজিবুর রহমান, হাজী ইসমাইল হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৪ জনকে শিক্ষাবৃত্তি, ২৫০ জনকে পাটের তৈরি স্কুলব্যাগ, ৩০০ জনকে ছাতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত সাতজন দরিদ্র নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST