PriyoKhobor-PNG
রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কয়রায় ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২২, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
| 18
Link Copied!

​কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় ক্ষেতে ধান রোপণ করার সময় বজ্রপাতে মোঃ হারুন সানা (৩৫) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার ১নং আমাদী ইউনিয়নের দিঘির পাড় গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্র জানায়, নিহত হারুন সানা দিঘির পাড় গ্রামের মোঃ বারিক সানার ছেলে। দুপুরে বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধান রোপণের কাজ করছিলেন তিনি। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি ঢলে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এদিকে এ ঘটনার পর থেকে সরকারি উদ্যোগে স্থাপন করা বজ্রনিরোধক দণ্ডের (লাইটনিং এরস্টার) কার্যকারিতা ও মান নিয়ে ক্ষোভ এবং প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইউনিয়ন পরিষদের সমন্বয়ে প্রতি বছর লাখ লাখ টাকা ব্যয়ে এসব বজ্রনিরোধক দণ্ড স্থাপন করা হলেও তা বজ্রপাত রোধে কোনো কাজে আসছে না।
​স্থানীয় কৃষকদের দাবি, সরকারের এই ভালো উদ্যোগটি সঠিক নজরদারি ও নিম্নমানের উপাদানের কারণে মাঠ পর্যায়ে কোনো সুফল দিচ্ছে না। বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষকদের জীবন সুরক্ষায় এই প্রকল্পগুলোর সুষ্ঠু তদন্ত ও যথাযথ তদারকি জরুরি বলে মনে করেন তারা।
​এ বিষয়ে সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন—তদন্তের মাধ্যমে যেন স্থাপনের ত্রুটি বা মানহীন দণ্ডের বিষয়টি উদ্ঘাটন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন স্বজন হারানোর বেদনায় পুড়তে না হয়।

আরও পড়ুনঃ  ধুনটে প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST