PriyoKhobor-PNG
শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২১, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
| 12
Link Copied!
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির অভিযোগের সত্যতা তুলে ধরায় নারী সাংবাদিক রুমানা আক্তার শিপার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।সভায় জানানো হয়, গত ১৩ আগস্ট শ্রীমঙ্গল নতুনবাজার এলাকার ‘ফ্যামেলী বাজার’—যা ‘বিসমিল্লাহ্ পোল্ট্রি হাউজ’ নামে পরিচালিত—প্রতিষ্ঠানে মরা মুরগি বিক্রির অভিযোগে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও ভিডিওসহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন সাংবাদিক রুমানা আক্তার শিপা। অভিযোগের পর বিষয়টি যাচাই করে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে সভায় জানানো হয়।এ ঘটনার পর গত ১৫ আগস্ট শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মোঃ মাসুমুর রশিদ (মাসুম)। সংবাদ সম্মেলনে তিনি মরা মুরগি বিক্রির বিষয়টি স্বীকার করলেও এর দায় কর্মচারীদের ওপর চাপান বলে অভিযোগ করেন রুমানা আক্তার শিপা। একই সঙ্গে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও শত্রুতাবশত ওই অভিযোগ করা হয়েছে—এমন দাবি করা হয় বলেও তিনি জানান।রুমানা আক্তার শিপার অভিযোগ, পরবর্তীতে ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে কয়েকটি সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। এতে একজন নারী সাংবাদিক হিসেবে তিনি সামাজিকভাবে হেনস্তা ও মানহানির শিকার হয়েছেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক রুমানা আক্তার শিপা বলেন, “আমি সমাজের একজন সচেতন নাগরিক ও সংবাদকর্মী হিসেবে মানুষের অধিকার এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার স্বার্থে বিষয়টি তুলে ধরেছি। অথচ দুঃখজনকভাবে সত্য প্রকাশের পর একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের বিন্দুমাত্র সত্যতা কেউ প্রমাণ করতে পারলে আমি ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দেব। সত্য কখনো চাপা থাকে না। আমি সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানাই, আপনারা সঠিকভাবে তদন্ত করে প্রকৃত সত্য তুলে ধরুন এবং সত্যের পক্ষে কলম ধরুন।”সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ রুমানা আক্তার শিপার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি অনুসরণ করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আক্তার, একুশে টিভির জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার জেলার আরটিভি প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি, সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শ. ই. সরকার জবলু, দৈনিক আমার সময়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ জিতু তালুকদারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে রুমানা আক্তার শিপার পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে তথ্য-প্রমাণ যাচাই করে সংবাদ প্রকাশ এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুনঃ  কেন জাতিসংঘের সহযোগিতা চায় জামায়াত?
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST