PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২১, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
| 32
Link Copied!

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

“দুনিয়ার মজদুর, এক হও—এক হও” স্লোগানকে সামনে রেখে দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের বীরগঞ্জ উপ-শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, বীরগঞ্জ উপ-শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় ডেকোরেটর শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য, উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্কাস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মেহেদি হাসান। সভা সঞ্চালনা করেন গণেশ চন্দ্র রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল করিম, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা মোঃ হারুন উর রশিদ, সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল এবং খানসামা উপজেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম।সভায় নবনির্বাচিত বীরগঞ্জ উপ-শাখা কমিটির সভাপতি জামাল মিয়া, সহ-সভাপতি রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুবাস বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়, সাংগঠনিক সম্পাদক অমিত্য রায়, কোষাধ্যক্ষ নিতাই সেনসহ কমিটির সদস্য মোসেদুল ইসলাম, মতি রায়, আইজুল ইসলাম, ধনজয় রায়, জীবন রায় ও কালী আসেন উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে বলেন বলেন, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার কোনো বিকল্প নেই। সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি ডেকোরেটর শ্রমিকদের স্বার্থে ইউনিয়নের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরিচিতি সভাকে ঘিরে নবনির্বাচিত কমিটির সদস্য ও শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  বিজয়নগরে আজমেরী গ্লোরি পরিবহণে আগুন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST