PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রাজধানীতে মাছের দাম আকাশছোঁয়া, মুরগি-ডিমেও স্বস্তি নেই

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২১, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
| 23
Link Copied!

রাজধানীর খুচরা বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। মাছের বাজারে দাম বেড়ে যাওয়ার পাশাপাশি মুরগি ও ডিমের দামও চড়া থাকায় অনেক পরিবারকে খাদ্যতালিকা থেকে প্রয়োজনীয় প্রোটিনের পরিমাণ কমাতে হচ্ছে। বিশেষ করে সীমিত আয়ের মানুষদের জন্য বাজারের এই পরিস্থিতি সংসার চালানো কঠিন করে তুলেছে।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মাছের বাজারে ২৫০ টাকার নিচে তেমন কোনো মাছ মিলছে না। প্রতি কেজি পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা এবং তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। মধ্যবিত্তের পরিচিত মাছ রুই ও কাতলার দাম কেজিপ্রতি ৩৮০ থেকে ৪২০ টাকা। মাঝারি আকারের রুই বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। আর এক কেজি ওজনের ইলিশের দাম উঠেছে প্রায় ২ হাজার ৫০০ টাকা। গরুর মাংসও বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি দরে।বাজারে মাছের এমন দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের ভাষ্য, আড়াইশ টাকার নিচে সাধারণ মাছ না পাওয়ায় নিয়মিত মাছ কেনাও এখন অনেক পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।

রায়ের বাজারের এক ক্রেতা বলেন, বাজারে এখন কোনো পণ্যে হাত দেওয়ার মতো পরিস্থিতি নেই। এক কেজি সাধারণ তেলাপিয়াও যদি ২৫০ টাকার কাছাকাছি হয়, তাহলে সীমিত আয়ের মানুষের পক্ষে সংসারের অন্যান্য খরচ সামলে মাছ কেনা কঠিন।

আরও পড়ুনঃ  তীব্র শব্দদূষণে অতিষ্ঠ তাড়াইলবাসী, প্রশাসনের পদক্ষেপ জরুরি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST