PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনায় ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন 

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২১, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ
| 10
Link Copied!

কামাল খান

সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যদি সরকারি প্রতিষ্ঠান, সাধারণ মানুষ কিংবা অন্য কোনো সংবাদকর্মীর ওপর প্রভাব বিস্তার, হুমকি বা পেশাগত কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন সেটি অবশ্যই তদন্তে আইনের আওতায় আসা প্রয়োজন। ববার কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ থাকলেও তার সুষ্ঠু তদন্ত জরুরি।

 সিলেটের গোলাপগঞ্জে সরকারি হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় খালেদ নামে এক সংবাদকর্মীকে স্বপন নামের অন্য একজন সংবাদকর্মী হেনস্তা ও ভয়ভীতি দেখানোর ঘটনায় ফুসে উঠেছে গোলাপগঞ্জবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। সিলেটে পেশাগত দায়িত্ব পালনে হেনস্তা ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে গোলাপগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এক মানববন্ধন ্কর্মসূচি পালন করা হয়।।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার স্থানীয় এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে গণমাধ্যমকর্মী, সমাজসেবক, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।শুরুতেপবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ড. লায়েক আহমদ।

 কবি ও সাংবাদিক জুবের আহমদ সার্জনের সঞ্চালনায়লনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় দৈনিক ‘ঢাকার ডাক’-এর সিলেট ব্যুরো প্রধান সাংবাদিকএমদাদুর রহমান চৌধুরী জিয়া।প্রধান বক্তার বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা প্রেস ক্লাবের সদস্য কামাল খান।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক খালেদ আহমদ, দেশের স্বার্থে এবং সত্য প্রকাশের জন্য নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চরম হেনস্তা ও কুরুচিপূর্ণ হুমকির শিকার হয়েছেন। স্বাধীন সাংবাদিকতার ওপর এ ধরনের আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম টেলিভিশনের সিলেট প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নিয়াজ খান, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম সুহেল, নিজাম উদ্দিন, আশরাফ আহমদ, সাংবাদিক মো. শিহাব উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন ভুক্তভোগী সাংবাদিক খালেদ আহমদ। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম আহমদ, তবারক আলী, সাহেদ আহমদ, শেখ মজির উদ্দিন, নাঈম আহমদ এবং মীর কাওছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।-

 উল্লেখ্য, থানায় দেওয়া লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরির আবেদনের নথি পর্যালোচনায় জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ রাতে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে সাংবাদিক হেনস্তার ঘটনাটির সূত্রপাত।

গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরির আবেদন করে সৈয়দ জেলওলোয়ার হোসেন স্বপন নিজেই ঘটনার জানান দেন। তবে তার দাবী তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ  জীবননগরে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST