PriyoKhobor-PNG
শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ১৫ আলোক চিত্রীকে সম্মাননা দিলেন ইউপি চেয়ারম্যান আপেল মাহমুদ

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২০, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
| 30
Link Copied!

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎সামাজিক যোগাযোগমাধ্যমকে ইতিবাচক ও সৃজনশীল কাজে ব্যবহারের লক্ষ্যে বগুড়ায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মো. আপেল মাহমুদ। ফেসবুকে আয়োজিত ছবি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১৫ জন আলোকচিত্রীকে নির্বাচিত করে তাদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়েছে।
‎বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ উপলক্ষে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মধু মাঝিড়া সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আরিফ বিল্লাহ। প্রধান আলোচক ছিলেন ভবানীগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ।
‎জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সৃজনশীলতা বিকাশ এবং প্রকৃতি ও মানবিকতার নানা দিক তুলে ধরতে সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি প্রতিযোগিতার ঘোষণা দেন চেয়ারম্যান আপেল মাহমুদ। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের তাঁর প্রকাশিত পোস্টের মন্তব্যের ঘরে নিজেদের তোলা ছবি জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
‎ঘোষণার পর প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পড়ে। বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারীরা প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ জীবন, মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড এবং মানবিক মুহূর্তের নানা ছবি জমা দেন। পরে আয়োজক কমিটি ও বিচারকদের মাধ্যমে ছবিগুলো যাচাই-বাছাই করে সেরা ১৫ জনকে বিজয়ী নির্বাচন করা হয়।
‎অনুষ্ঠানে চেয়ারম্যান আপেল মাহমুদ বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির সময়ে মানুষ প্রতিদিন মোবাইল ফোনের মাধ্যমে নানা ধরনের ছবি ও কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছে। এই স্বাভাবিক অভ্যাসকে সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে ইতিবাচক কাজে ব্যবহার করার চিন্তা থেকেই তাঁর এ উদ্যোগ।
‎তিনি বলেন, শুরুতে আয়োজনটি ছোট পরিসরে করা হলেও মানুষের ব্যাপক অংশগ্রহণে তা প্রত্যাশার চেয়ে বড় পরিসর পেয়েছে। বিচারকদের মতামত ও অংশগ্রহণকারীদের সাড়া তাঁকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও নতুন নতুন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও সৃজনশীল কর্মকাণ্ডে মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং প্রকৃতি ও মানুষের জীবনচিত্র তুলে ধরার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন, ইউনিয়ন পরিষদের সচিব শামসুন্নাহার বেগম, সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জুয়ারা সহিদুল, উদ্যোক্তা এনামুল হক উকিল, সাবেক ইউপি সদস্য আজাদুর রহমান মকবুল, স্বেচ্ছাসেবক দল নেতা সুজন সরকার, মানিক, শামীম, নুর আলম ও রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় নির্বাচিত ১৫ জন আলোকচিত্রীর হাতে সনদ, সম্মাননা পদক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বগুড়া গাবতলীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, ছেলে গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST