PriyoKhobor-PNG
রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিজয়নগর সীমান্ত ৯৫৮ বোতল ভারতীয় স্কাফ সিরাপ জব্দ করেছে ২৫ বিজিবি। 

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৬, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
| 10
Link Copied!

মস্ত মিয়া ,বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৫৮ বোতল ভারতীয় স্কাফ সিরাপ আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার (১৬ আগস্ট) ভোরে উপজেলার নোয়াবাদী এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তবে এ সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

 

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নোয়াবাদী সীমান্ত এলাকায় ফাঁদ পেতে থাকে। এ সময় আট-নয়জন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখলে, বিজিবি’র টহলদল ধাওয়া করলে মাথার বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।

 

পরে আটটি চটের বস্তা উদ্ধার করে তল্লাশি করলে এতে ৯৫৮ বোতল স্কাফ সিরাপ পাওয়া যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  মাগুরায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST