PriyoKhobor-PNG
সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ শুরু 

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৬, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
| 13
Link Copied!

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা ( খুলনা)।।

খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। এ উপলক্ষে ১৬ আগস্ট রোববার সকালে উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটি আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ” রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন করেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, সায়মা সুলতানা সোনিয়া ও ফাল্গুনী বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান সহ মৎস্য চাষি ও ব্যবসায়ী বৃন্দ। অনুষ্ঠানে মৎস্য সম্পদ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মৎস্য চাষি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক ও কিশোর কুমার মন্ডল, পোনা ব্যবসায়ী রেজাউল করিম গাজী ও পোনা উৎপাদনকারী আলহাজ্ব মাহবুবুর রহমান সহ ৪ জন কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে সুধীজন ও সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময় 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST