PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার: কয়রায় নৌকা ও জালসহ ৩ জেলে গ্রেফতার ‎

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৬, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
| 18
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি:

 

‎সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জাধীন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ও বনরক্ষীরা অভিযান চালিয়ে সুন্দরবনে প্রবেশের নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে গ্রেফতার করেছেন। আজ রোববার (১৬ আগস্ট) ভোররাত প্রায় ৪টার দিকে সুন্দরবনের কুলুখালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎অভিযানকালে তাদের কাছ থেকে ১টি নৌকা, দেশীয় প্রজাতির চিংড়ি মাছ এবং ক্ষতিকারক ভেশাল জাল জব্দ করা হয়েছে।

‎গ্রেফতারকৃত জেলেরা হলেন— মজিবার রহমান (৫৭), সাইফুল ঢালী (৪০) এবং মনিরুজ্জামান বাবু (২৯)।

‎বন বিভাগ সূত্রে জানা যায়, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বনকর্মীদের একটি চৌকস দল সুন্দরবনের কুলুখালি খাল এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় এই অবৈধ শিকারিদের দেখতে পায়। পরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

‎খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সময়ে সুন্দরবনে অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত জেলেদের আইনগত প্রক্রিয়া শেষে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

‎উল্লেখ্য, সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য নির্দিষ্ট মেয়াদে সুন্দরবনে জেলেদের প্রবেশ ও মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।

‎

‎

‎

আরও পড়ুনঃ  বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST