PriyoKhobor-PNG
রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৬, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
| 9
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়েছে।

রবিবার(১৬ আগস্ট)সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.শরিফুল ইসলামের সভাপত্তিত্বে ও রায়গঞ্জ উপজেলা মৎস্য জীবিদলের সদস্য সচিব মো.ফরিদুল ইসলামের সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো.আয়নুল হক।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো:সামছুল ইসলাম, সলঙ্গা থানা বিনপির সাবেক সভাপতি মো.মতিয়ার রহমান,সাধারন সম্পাদক মো.আব্দুল আলীম,রায়গঞ্জ উপজেলা মৎস্যজীবি দলের আহব্বায়ক মো:রশিদ আল মামুন খান,রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো.আব্দুর রাজ্জাক,রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.আহসানুজ্জামান সহ আরো অনেকে।

 

অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মৎস্যচাষে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়।বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও প্রাকৃতিক মাছের প্রজননক্ষেত্র রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  উদ্বোধনের আগেই ধসে পড়ল ১ কোটি টাকার সেতুর সংযোগ সড়ক, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST