PriyoKhobor-PNG
রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে কেক কেটে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১২, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
| 18
Link Copied!

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

কেক কেটে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় দৈনিক করতোয়ার পাঁচবিবি প্রতিনিধির আয়োজনে পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী।

দৈনিক করতোয়ার পাঁচবিবি প্রতিনিধি আব্দুল হালিম সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী বিপ্লব ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, বিএনপি নেতা হারুনুর রশিদ সজল, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কুমার দাস বাপ্পি এবং পাঁচবিবি প্রেসক্লাবের সদস্যরা।

আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের বিভিন্ন অনিয়ম-অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড ও জরিমানা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST