PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৭, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
| 22
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

‘ময়লা নয়, মানসিকতা হোক স্বচ্ছ—এটাই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জ টিম।

শুক্রবার (৭ আগস্ট) সকালে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ ও এর আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি, উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। এ সময় অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি বলেন, “আমাদের কলেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। নিজ নিজ দায়িত্ববোধ থেকে কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।”

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও বেগবান করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তারা সবাইকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “চলুন সবাই ঐক্যবদ্ধ হই, পরিচ্ছন্ন জীবন ও উন্মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। এ দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার।”

আরও পড়ুনঃ  বগুড়া সারিয়াকান্দিতে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST