PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার এরুলিয়ায় বাসের চাপায় ৭ শ্রমিক নিহত, আহত ১৫

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৭, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ
| 27
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলা বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে সাতজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন গাইবান্ধা জেলার আমিরুল, নূর আলম ও বেলাল এবং জয়পুরহাট জেলার তাজমুল। বাকি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

‎আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে অবস্থানরত দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে যায়।

‎বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

‎পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলার ইতিহাসে কথা বলে মাদক থামবে কিভাবে প্রশাসন যদি নীরব থাকে 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST