PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল 

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৬, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
| 8
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হল কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. হারুনুর রশিদ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলনের ভূমিকা এবং শহীদদের আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানটি বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ, চাঁপাইনবাবগঞ্জ সদর-এর আয়োজনে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সপ্তম দফায় বিএনপির দুই দিনের অবরোধ আসছে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST