PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া শেরপুরে ফুটবল খেলার বিরোধ মেটাতে গিয়ে শিক্ষার্থী নিহত, অভিযুক্ত পলাতক

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৪, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
| 27
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মেটাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। গত সোমবার (৩ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত জামিল শেখ শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে জামিল শেখ মধ্যস্থতা করতে গেলে প্রতিপক্ষের শাকিল (২২) নামে এক যুবক তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, তাকে এলোপাতাড়ি লাথি, কিল ও ঘুষি মারা হলে তিনি গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি এলাকার একটি চাতালে ম্যানেজার হিসেবে কর্মরত। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তদন্তে দোষী প্রমাণিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট                                           
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST