PriyoKhobor-PNG
সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
| 24
Link Copied!

সোহান মিয়া, আমাছড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি পুকুরে মাছ ধরার সময় জেলের জালে একটি শর্টগান উঠে এসেছে। সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামে এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে থানার অস্ত্র রেজিস্টার যাচাই করে পুলিশ নিশ্চিত হয়, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পুলিশের শর্টগান।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটির বাট নম্বর ৬৫১। অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম রেজিস্টারের তথ্য মিলিয়ে এর পরিচয় নিশ্চিত করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, উদ্ধার হওয়া শর্টগানটি থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত।

কীভাবে অস্ত্রটি পুকুরে পৌঁছাল এবং এতদিন সেখানে পড়ে ছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

 

আরও পড়ুনঃ  চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST