PriyoKhobor-PNG
রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া গাবতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
| 33
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলী উপজেলায় মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে।

গত শনিবার (১ আগস্ট ২০২৬) দিবাগত রাত প্রায় ১০টার দিকে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের বাওইটোনা সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামের রঞ্জুর মেয়ে মিম আক্তারের সঙ্গে একই ইউনিয়নের বাওইটোনা সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে সোহেলের প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে মিরাজ নামে দুই বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

নিহতের স্বজনরা জানান, ঘটনার রাতে মিমের স্বামী সোহেল মোবাইল ফোনে তার মা ও ভাইকে বাড়িতে আসতে বলেন। তারা সেখানে গিয়ে দেখতে পান, মিমের মরদেহ ঘরের বাইরে পড়ে রয়েছে। এ সময় বাড়িতে স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যদের কাউকে পাওয়া যায়নি। তারা দুই বছরের শিশু সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান।

খবর পেয়ে গাবতলী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন বলেন, “সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহে দৃশ্যমান কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার শেরপুরে উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST