PriyoKhobor-PNG
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত 

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
| 19
Link Copied!

 

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র (পিসি) রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২ আগস্ট রোববার সকালে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী বিজ্ঞানীর জন্মভূমির বসতবাড়িতে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করে খুলনা জেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন। খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতিমা লিজা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার উপ পরিচালক মুহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি সার্কেল আমির হামজা ও সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী।

এসএফডিএফ কর্মকর্তা জি. এম. জাকারিয়া ও প্রভাষক লৎফা ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, ওসি (ভারপ্রাপ্ত) জুলফিকার আলী, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক, অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ ও প্রধান শিক্ষক গৌতম ঘোষ। অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিজ্ঞানীর বসতভিটা পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য বিজ্ঞানী পিসি রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হরিশ্চন্দ্র ও মাতা ছিলেন ভুবনমোহিনী। চির কুমার এ বিজ্ঞানী ১৯৪৪ সালের ১৬ জুন পরলোকগমন করেন। প্রতি বছর ২ আগস্ট বিজ্ঞানীর জন্মবার্ষিকী সরকারি ভাবে পালিত হয়ে আসছে।

আরও পড়ুনঃ  হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে বিচারপতি মানিককে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST