PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

১৮ নম্বর ওয়ার্ডে দুই দিন পরপর মিটারের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ
| 25
Link Copied!

রোকসানা কাজল নলজানি গাজীপুর

১৮ নম্বর ওয়ার্ডে মামুন ভাইয়ের বাসায় দুই দিন পরপর বিদ্যুতের মিটারের তার চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের আঁধারে এই চুরি সংঘটিত করে বলে ধারণা করা হচ্ছে। পরপর এমন ঘটনায় পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী জানান, প্রথমবার তার চুরির পর নতুন তার সংযোগ দেওয়া হলেও মাত্র দুই দিনের ব্যবধানে আবারও একইভাবে মিটারের তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়।

এলাকাবাসীর দাবি, সম্প্রতি এলাকায় চুরি বেড়ে যাওয়ায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের আশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনা আর না ঘটে।

আরও পড়ুনঃ  নাগরপুরে উন্নয়নের ছোঁয়া নেই, নড়বড়ে সাঁকো পেরিয়েই চলছে ৯ গ্রামের মানুষের জীবন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST