PriyoKhobor-PNG
শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নাটোরের নলডাঙ্গায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত 

দৈনিক গণআওয়াজ
জুলাই ৩১, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ
| 5
Link Copied!

মোঃ রবিউল ইসলাম,নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, নদী, নালা, খালবিল থেকে মৎস্য নিধন, মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ সহ বিভিন্ন জন দুর্ভোগের বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এসব সমস্যা সমাধানের লক্ষ্যে আইনী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুনঃ  দিঘলিয়ায় প্রধান সড়কের দুই পাশে দখলের হিড়িক, নীরব প্রশাসন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST