PriyoKhobor-PNG
বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার ধুনটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, কিশোর গুরুতর আহত

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৯, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
| 38
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের চাপায় সোহেল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা একই পরিবারের সদস্য রাব্বি (১৪) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৯ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে ধুনট-শেরপুর সড়কের বুথবাড়ি গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল ও আহত রাব্বির বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা মুন্সিপাড়া এলাকায়। তাদের পিতা মৃত বাবু।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল ধুনট উপজেলার রাঙ্গামাটি এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বুথবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। গুরুতর আহত হন রাব্বি।

দুর্ঘটনার পর স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  মণিরামপুরে অসুস্থ শ্রমিকের পাশে যুবনেতা মিজানুর রহমান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST