PriyoKhobor-PNG
শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবো উপজেলায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৭, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
| 24
Link Copied!

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ভাইভা পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক প্রার্থী এ ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকাল থেকেই নির্ধারিত কেন্দ্রে প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পর্যায়ক্রমে প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।

ভাইভা পরীক্ষায় প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, যোগাযোগক্ষমতা ও কর্মদক্ষতা যাচাই করা হয়। পুরো পরীক্ষার কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম সারওয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা এবং উপজেলা সমন্বয়কারী আতাউর রহমান সানি ।

ভাইভায় অংশগ্রহণকারী কয়েকজন প্রার্থী জানান, পুরো পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ ছিল না। নির্ধারিত সময় অনুযায়ী সবাইকে পর্যায়ক্রমে ভাইভা নেওয়া হয়েছে, যা তাদের মধ্যে আস্থা ও সন্তুষ্টি সৃষ্টি করেছে।

উপস্থিত কর্মকর্তারা জানান, যোগ্য ও দক্ষ জনবল নির্বাচনের লক্ষ্যে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতার মাধ্যমে ভাইভা পরীক্ষা গ্রহণ করা হয়েছে। নির্বাচিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারির কার্যক্রম আরও সফল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST