PriyoKhobor-PNG
শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সপ্তম দফায় বিএনপির দুই দিনের অবরোধ আসছে

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২৩, ২০২৩ ৮:০০ পূর্বাহ্ণ
| 4
Link Copied!

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের ‘একতরফা’ তফসিলের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী ফের অবরোধের কর্মসূচি আসছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

দলীয় সূত্রে জানা যায়, দুদিন (শুক্র ও শনিবার) বিরতি দিয়ে সপ্তম দফায় আগামী রোববার (২৬ নভেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি।

ইতোমধ্যে আন্দোলনে থাকা শরিকদের নতুন এই কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে অবরোধের এই কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার সকাল ছয়টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও শরিকরা, যা আগামীকাল শুক্রবার সকাল ছয়টায় শেষ হবে।

এর আগে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী ছয় ধাপে অবরোধ এবং দুই ধাপে হরতাল পালন করেছে বিএনপি ও এর মিত্ররা।

আরও পড়ুনঃ  বগুড়া গাবতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST