PriyoKhobor-PNG
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎দুর্গাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‎

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৭, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
| 10
Link Copied!

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী দুর্গাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

‎এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার (আরএমও) মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তারজিনা খাতুন, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, আইসিটি অফিসার মেহেদী হাসান, আনসার ভিডিপি অফিসার আঃ কাদীর, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের এম এ মতিন।

‎রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কোমান্ডার আনিছুর রহমান, জুলাই যোদ্ধা মজনুর রহমানসহ দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

‎সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা।

আরও পড়ুনঃ  ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST