PriyoKhobor-PNG
সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চার মোবাইল অপারেটরকে সাড়ে ৮ কোটি টাকা জরিমানা

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
জুলাই ২৬, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
| 25
Link Copied!
অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন বা ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হাজারো সিম শনাক্ত হওয়ার পর রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোনকে মোট ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বিটিআরসি। সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রবি আজিয়াটাকঅবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন বা ভিওআইপি ব্যবহৃত সিম শনাক্ত হওয়ায় দেশের চার মোবাইল অপারেটর– রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোনকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রতিষ্ঠানগুলোর জরিমানার পরিমাণ ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা।

এসব অপারেটরের ৮ হাজার ৬৮২টি সিম ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসার প্রমাণ পাওয়া গেছে। ভিওআইপি হলো বিদেশ থেকে আসা ফোনকল কোনো দেশের স্থানীয় মোবাইল বা ল্যান্ডলাইন নেটওয়ার্কে সফলভাবে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া।

এদিকে আগামী ১০ দিনের মধ্যে এ অর্থ পরিশোধের জন্য মোবাইল অপারেটরগুলোকে নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সবচেয়ে বেশি ৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার জরিমানা করা হয়েছে রবি আজিয়াটাকে। মোট ৫ হাজার ৯৩৫টি সিমের অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে।

বাংলালিংকের ১ হাজার ৮৮২টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ৬৮১টি সিম ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর গ্রামীণফোনের ১৮৪টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় অপারেটরটিকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে কমিশন।

আরও পড়ুনঃ  ৮০২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে নামাল ইসি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST