PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
জুলাই ২৬, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
| 29
Link Copied!

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হয়েছে। একই সঙ্গে ‘কালচারাল ফ্যাসিস্ট’ উল্লেখ করে কয়েকজন অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধেও অভিযোগ জমা দেওয়া হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে এসব অভিযোগ দাখিল করে।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগগুলো এখনো তিনি বিস্তারিতভাবে পর্যালোচনা করেননি। একটি অভিযোগ বাংলাদেশ আজাদ পার্টি এবং আরেকটি রাষ্ট্রসংলাপ ফোরাম জমা দিয়েছে।

তিনি জানান, প্রসিকিউশনের কাছে কোনো অভিযোগ এলে প্রচলিত নিয়ম অনুযায়ী তা তদন্ত সংস্থার কাছে পাঠানো হয়। এ ক্ষেত্রেও অভিযোগ তার কাছে উপস্থাপন করা হলে তদন্তের জন্য সংশ্লিষ্ট সংস্থায় পাঠানো হবে।

রাষ্ট্রসংলাপ ফোরামের দাবি, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

এ ছাড়া সংগঠনটি দাবি করেছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বা সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি এবং সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইন অনুযায়ী তদন্ত করা হোক।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, আনিস আলমগীর, সোমা ইসলাম, মারিয়া কিসপট্টা, পিয়া জান্নাতুল ও শান্তা ফারজানাসহ আরও কয়েকজন।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকার কারও কণ্ঠরোধ করবে নাঃ ড. ইউনূস
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST