PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

সিরাজগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন 

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৫, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
| 30
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে-চলতি মৌসুমে দেশব্যাপী একযোগে ৮ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি’র অংশ হিসেবে উদ্বোধন করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আলোচনাসভা, বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি এবং জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি- রোমানা মাহমুদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। এ অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব টি.এম. শাহাদাৎ হোসেন ঠান্ডু, জেলা বিএনপির উপদেষ্টা এস.এম. সোহেল মাহমুদ রঞ্জু, সিরাজগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি তোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার হোসাইন সবুজ, জেলা কৃষক দলের সদস্য হযরত আলী, আব্দুল হান্নান প্রমুখ। এসময়ে জেলা ও সদর উপজেলা কৃষকদলের অন্যান্যরা, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির নেতা টুপা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে শেষে পুরাতন বগুড়া রোড মহাসড়ক আইল্যান্ড মাঝে এবং সড়ক পাশে কিলোমিটার জুড়ে বৃক্ষ রোপণ করা হয়।

আরও পড়ুনঃ  ব্রক্ষগাতীর প্রধান সড়কে অবহেলায় পড়ে আছে গার্ড পিলার, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST