PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষ রোপণ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৫, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
| 26
Link Copied!

মীর তানভীর ইসলামঃ সিরাজগঞ্জকে সৌন্দর্য বর্ধন ও সবুজ অয়নের জন্য সিরাজগঞ্জ পৌর এলাকার বাজার স্টেশন কড়িতলা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন গেটের সামনে পর্যন্ত বৃক্ষ রোপণ করলেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সাবেক কাউন্সিলর,মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার।

শনিবার ( ২৫ জুলাই ২০২৬) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর এলাকার বাজার স্টেশন কড়িতলায় বৃক্ষ রোপণের উদ্বোধন করেন, সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সাবেক কাউন্সিলর, মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার।

সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সিরাজগঞ্জ সদর উপজেলা ও শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজ অয়নের জন্য সারা শহরেই বৃক্ষ রোপণ করা হবে।গত ২৭ এপ্রিল থেকে বৃক্ষ রোপণ শুরু হয়েছে পর্যায়ক্রমে সারা শহরেই বৃক্ষ রোপণ করা হবে।

এবিষয়ে সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিরাজগঞ্জের কৃতি সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এর নির্দেশে সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজ অয়নের জন্য গাছ রোপণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের মানুষকেই পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন। সেই জন্যই সাত্তার ফাউন্ডেশন পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ কাজ শুরু করেছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।তিনি আরও বলেন, সাত্তার ফাউন্ডেশন ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে কে কোন ধর্মের সেটা আমাদের মূল বিষয় নয়। আমাদের মূল বিষয় সে মানুষ কিনা আমাদের কাজ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা।সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সকল কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ মানুষকে সৃস্টি করেছেন মানবতার কল্যাণে কাজ করার জন্য আসুন আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করি। আমাদের সকলের উচিৎ এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পাশাপাশি বাড়ীর আশেপাশে গাছের চারা রোপণ করা।তিনি আরও বলেন, গাছ মানুষের পরম বন্ধু বিনা প্রয়োজনে গাছ কর্তন করা ঠিক না। একটি গাছ কর্তন করলে আমাদের উচিৎ পাঁচটি গাছ রোপণ করা।তিনি আরও বলেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু সাদগায় জারিয়া আমল চালু থাকে। যা মানুষ মৃত্যুর পরেও পেতে থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে বৃক্ষ রোপণ করা। এজন্য আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। সম্পদ কেউ কবরে নিয়ে যেতে পারবেনা সেজন্য সবারই উচিৎ মানুষের কল্যানে সম্পদ ব্যায় করা।

আরও পড়ুনঃ  সংসদে কথা বলতে না দিলে বাইরে বলব: হাসনাত আবদুল্লাহ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST