PriyoKhobor-PNG
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরে দুর্বৃত্তদের হামলায় ১৪ মামলার আসামি জিতু নিহত

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৩, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
| 20
Link Copied!

 

শাহীন সোহেল যশোর প্রতিনিধি//
যশোর শহরের বারান্দীপাড়া এলাকার মোল্লাপাড়ার বাসিন্দা ছিলেন জিতু। পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে বারান্দীপাড়ার ফুলতলা মোড় এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জিতুর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা জিতুকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে অ্যাম্বুলেন্সটি নড়াইলে পৌঁছালে পথেই তার মৃত্যু হয় বলে জানান পরিবারের সদস্যরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জিতুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জিতু একজন তালিকাভুক্ত অপরাধী ছিলেন এবং তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও হামলাসহ একাধিক মামলা ছিল।

তিনি বলেন, পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

আরও পড়ুনঃ  হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে বিচারপতি মানিককে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST