
শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলার শতভাগ বৃত্তিপ্রাপ্ত বিয়াম ল্যাবরেটরি স্কুলে ২২ জুলাই, বুধবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী অফিসার ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের সভাপতি লাইলাতুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও বিদ্যালয়ের সহ-সভাপতি আজিজ সারতাজ জায়েদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ল্যাবরেটরি স্কুল, বেলাবোর অধ্যক্ষ মো. বেলাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ তৌফিকী কায়ূম আফ্রাদ।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যের কথা তুলে ধরে শতভাগ বৃত্তিপ্রাপ্ত হওয়ার গৌরবজনক অর্জনের বিষয়টিও উল্লেখ করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করতে নিয়মিত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় অব্যাহত থাকবে।


