PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাইকগাছায় ভাড়া বাসায় আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ, রুমমেট পলাতক; তদন্তে সিআইডি ও পুলিশ

দৈনিক গণআওয়াজ
জুলাই ২২, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
| 11
Link Copied!

এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)

 খুলনার পাইকগাছায় ভাড়া বাসা থেকে বিশ্বজিৎ দেউড়ি (২৫) নামের আরএফএল (RFL) কোম্পানির এক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর সহকর্মী ও রুমমেট অন্তর সরকার (২৩) ব্যবহৃত মোটরসাইকেলসহ পলাতক রয়েছেন। চাঞ্চল্যকর এ ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ ও সিআইডি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার রাম প্রসাদ মণ্ডলের দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন বিশ্বজিৎ দেউড়ি ও অন্তর সরকার। গত প্রায় দুই মাস ধরে তারা একসঙ্গে সেখানে থাকছিলেন। নিহত বিশ্বজিৎ ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হিরালাল দেউড়ির ছেলে এবং আরএফএল-এর পাইকগাছা শাখায় সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, মাদারীপুরের কালকিনী উপজেলার লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা গ্রামের লিটন সরকারের ছেলে অন্তর সরকার আরএফএল-এর সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত।

জানা গেছে, সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে দুজনকে স্থানীয় একটি দোকানে নাস্তা করতে দেখা যায়। এরপর মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ হলে সহকর্মী নয়ন রায় খোঁজ নিতে বাসায় যান। সেখানে তিনি ঘরের দরজার সামনে রক্তের দাগ এবং একটি রক্তমাখা ছুরি পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে পাইকগাছা থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে পাইকগাছা সার্কেলের সহকারী পুলিশ সুপার আমীর হামজা এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) জুলফিকার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে বিশ্বজিৎ দেউড়ির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে। হত্যার পর মরদেহ ঘরের ভেতর রেখে বাইরে থেকে তালা লাগিয়ে মোটরসাইকেলসহ পালিয়ে যান অন্তর সরকার। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে পলাতক অন্তর সরকারকে গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি সিআইডিও আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেছে।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে পুরো পাইকগাছা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে বিজিবির সতর্কতায় পুশ ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST