PriyoKhobor-PNG
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ভেজাল খাদ্য রোধে জেলা প্রশাসনের অভিযান, অনিবন্ধিত বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

দৈনিক গণআওয়াজ
জুলাই ২২, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
| 73
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন-প্রক্রিয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বগুড়া জেলা প্রশাসন। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সদর উপজেলার একটি অনিবন্ধিত ও মানহীন বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

‎বুধবার (২২ জুলাই ২০২৬) বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানকালে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্রয়োজনীয় নিবন্ধনের অভাব এবং খাদ্য নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

‎এ সময় বেকারিতে উৎপাদিত মানহীন, অস্বাস্থ্যকর ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেকারি মালিককে ভবিষ্যতে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনের বিষয়ে সতর্ক করে।

‎অভিযানে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া।

‎জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

‎এদিকে, স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনস্বার্থে নিয়মিত নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকলে ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।

আরও পড়ুনঃ  এবার জেল থেকে ৫০ লাখ টাকা আত্মসাতের হিসাব চাইলেন ব্যারিস্টার সুমন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST