PriyoKhobor-PNG
শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চৌগাছায় সড়কে ট্রাক উল্টে বাড়ি ফেরার পথে সেলুন কর্মী নি’হ’ত

দৈনিক গণআওয়াজ
জুলাই ২১, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
| 14
Link Copied!

শাহীন সোহেল যশোর প্রতিনিধি//

যশোরেরে চৌগাছায় সড়কে ট্রাক উল্টে কেষ্ট দাস (৪০) নামে এক সেলুন কর্মী নি’হ’ত হয়েছেন। তিনি উপজেলার বড়খানপুর গ্রামের পুলিন দাসের ছেলে। সোমবার (২০জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি আদর্শ কলেজের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ১০টার পরে উপজেলার চাঁদপাড়া বাজারে নিজের সেলুনের দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বসতবাড়িতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে জিসিবি কলেজের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক চুয়াডাঙ্গা-ট-১১-০৯১৬) বাইসাইকেলের পিছনে ধাক্কা দিলে ভিকটিম বাইসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন এবং বাইসাইকেলটি দু’মড়ে-মু’চড়ে যায়। এসময় ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং চালক পা’লিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। যশোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে অদ্য রাত ১১টা ৫০ মিনিটের দিকে তাকে মৃ’ত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  চুয়াডাঙ্গা সীমান্তে ‘পুশইন’ উত্তেজনা, কঠোর অবস্থানে প্রতিহত বিজিবি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST