PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান

দৈনিক গণআওয়াজ
জুলাই ২০, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
| 45
Link Copied!

নিজস্ব প্রতিবেদক।।

খুলনার দিঘলিয়া উপজেলার ১৫নং হাজিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোল্লার বিদায় সংবর্ধনার নামে শিক্ষাথীর কাছ চাঁদা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে স্কুলের দ্বিতীয় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে, অনুষ্ঠান শেষে স্কুলের শিশু,১ম ও ২য় বেলা সাড়ে ১১টা এবং ৩য় শ্রেনীর শিক্ষাথীদের বেলা সাড়ে ১২ টার দিকে জিলাপি দিয়ে ছুটি দেয়া হয়। আর ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষাথীদের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান শেষ করে তাদেরও বেলা সাড়ে ৩ টায় জিলাপি দিয়ে বিদায় করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষকদের নিয়ে স্কুলের নিচতলায় দুপুরে ভুড়িভোজ অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষাথীর সংখ্যা ২৮৬ জন।

উপজেলার ১৫নং হাজিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম শ্রেনীর একাধিক শিক্ষাথী এ প্রতিবেদককে বলেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোল্লার বিদায় অনুষ্ঠানের জন্য শিক্ষাথী প্রতি ২০ থেকে ৫০ টাকা করে চাঁদা তোলেন স্কুলের শিক্ষক ফারুক, রাবেয়া ও নুরনাহার।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ আলম এ প্রতিবেদককে বলেন, কোন শিক্ষাথীর কাছ থেকে টাকা নেওয়ার কোন সুযোগ নেই। এ রকম কোন ঘটনা ঘটলে তাদের বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হবে।

দিঘলিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা সুজন দাস গুপ্ত এ প্রতিবেদককে বলেন, কোন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাথীর কাছ থেকে টাকা নেওয়ার কোন প্রমাণ পেলে তার বিরুদ্বে ব্যবস্থা নেব।

আরও পড়ুনঃ  রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST