PriyoKhobor-PNG
বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দেশের সোশ্যাল মিডিয়া সার্ভিসে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা অলি হাসান সৃজন

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৯, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
| 54
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ খাতে নিজের কর্মদক্ষতা ও উদ্যোগের মাধ্যমে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের চেষ্টা করছেন তরুণ উদ্যোক্তা অলি হাসান সৃজন।

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের বাসিন্দা অলি হাসান সৃজন স্থানীয়ভাবে “সৃজন” নামে পরিচিত। তিনি খলাপাড়া চেয়ারম্যান বাড়ির মো. আব্দুস সালাম তালুকদারের ছোট ছেলে। গ্রাম থেকে উঠে এসে তথ্যপ্রযুক্তি খাতে নিজের অবস্থান তৈরির প্রচেষ্টা ইতোমধ্যে অনেক তরুণের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

বর্তমানে তিনি ময়মনসিংহের রুমডো পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ থেকে ২০২২ সালে তিনি প্রতিষ্ঠা করেন Trusted BD Seller (TBS) নামে একটি আইটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি ফেসবুক আইডি ও পেজ রিকভার ও সেটআপ, ওয়েবসাইট তৈরি ও রক্ষণাবেক্ষণ, সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা সমাধান, গ্রাফিক্স ডিজাইনসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি সেবা প্রদান করে আসছে।

সৃজন জানান, তিনি ও তার টিম দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। এছাড়া ভারতসহ কয়েকটি দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও সমৃদ্ধ করেছেন। তার ভাষায়, “ফ্রিল্যান্সিং জগতে সীমান্ত কোনো বাধা নয়। দক্ষতাই এখানে সবচেয়ে বড় পরিচয়।”

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, স্কুল-কলেজ পর্যায়ে ইন্টারনেট নিরাপত্তা ও সাইবার সচেতনতা নিয়ে সেমিনার আয়োজনের উদ্যোগ রয়েছে তাদের। তিনি বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ ইন্টারনেট নিরাপদভাবে ব্যবহার করতে শিখুক। বিশেষ করে শিশু-কিশোরদের সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন করা জরুরি। এ লক্ষ্যে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার ইচ্ছা রয়েছে।”

প্রযুক্তি খাতে তার এই উদ্যোগ ও কর্মপ্রচেষ্টা ইতোমধ্যে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। গ্রামীণ জনপদ থেকে উঠে এসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার এই যাত্রা প্রমাণ করে, দক্ষতা, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে বৈশ্বিক পর্যায়েও সফলতা অর্জন সম্ভব।

আরও পড়ুনঃ  আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে মোঃ শাহিন মোল্লা

 

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST