PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন ও গনহত্যার প্রতিবাদে শার্শায় শিবিরের বিক্ষোভ সমাবেশ

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৮, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
| 22
Link Copied!

মেহেদী হাসান, শার্শা প্রতিনিধিঃ

গণভোটের রায়, জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার প্রতিবাদে যশোরের শার্শায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে শার্শার নাভারণ কলেজ মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও নাভারণ হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে নাভারণ-সাতক্ষীরা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।যশোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আ জ ম ওবায়দুল্লাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির যশোর পশ্চিম জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিমের সাবেক সভাপতি হাফেজ রেজাউল ইসলাম ও আব্দুল্লাহ।এসময় যশোর জেলা পশ্চিমের ছাত্র বিষয়ক সম্পাদক এনামুল হক,শিবিরের শার্শার সভাপতি হাদিউজ্জামান, সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। যেকোনো মূল্যে গণহত্যার বিচার এবং গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ফ্যাসিবাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজ রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছে বলেও হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।বিক্ষোভ মিছিলে শার্শা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুনঃ  পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা নদীতে অবমুক্ত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST