PriyoKhobor-PNG
রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কমলনগরে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ: অপহরণের অভিযোগ, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি বাবার

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৮, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
| 37
Link Copied!

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জগবন্ধু এসএসসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে নিয়ে যাওয়ার পর গত পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, মাতাব্বরহাট এলাকার ধাইমদ্দিন মাঝি বাড়ির নুর উদ্দিনের ছেলে সাকিল কৌশলে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে।

স্বজনদের অভিযোগ, স্কুলে যাওয়ার পর থেকে মেয়েটির সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

নিখোঁজ ছাত্রীর অসহায় বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আমার মেয়েকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেতে চাই। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ—যত দ্রুত সম্ভব আমার মেয়েকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিন।

একই সঙ্গে, মেয়েটির অবস্থান সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য জানলে নিকটস্থ থানা বা পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধও জানিয়েছেন স্বজনরা।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিখোঁজ ছাত্রীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

 

আরও পড়ুনঃ  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST