PriyoKhobor-PNG
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কোটচাঁদপুরে ট্রেনে কেটে  প্রাইভেট শিক্ষকের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৭, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
| 25
Link Copied!

আবুল হাসান কোটচাঁদপুর সংবাদদাতাঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কেটে  বিপুল কুমার ঘোষ (৩০) নামে এক প্রাইভেট শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল  সাড়ে ৫টার সময় কোটচাঁদপুর রেলস্টেশন থেকে কিছু দূরে বড় বামনদাহ ও রাঙ্গিয়ারপোতা মাঠের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার রিপন জানান খুলনাগামী রূপসা এক্সপ্রেস (ট্রেন নং-৭২৮) ঘটনাস্থল অতিক্রম করার সময় বিপুল কুমার ঘোষ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত বিপুল কুমার ঘোষ যশোর সদর উপজেলার তেজরোল গ্রামের দুলাল ঘোষের ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেট শিক্ষক ছিলেন এবং নিঃসন্তান বলে জানা গেছে।ঘটনার পর স্থানীয়রা রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।  এ ঘটনায় রেল পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে নতুন আনন্দের ঠিকানা শিশুপার্ক উদ্বোধনে জোরালো প্রস্তুতি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST