PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে চেয়ারম্যান পুত্র লাবিবের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৭, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
| 29
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধিঃ

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে গৌরবজনক সাফল্য অর্জন করেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ধলটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জি.এম. এহসানুল হক চৌধুরী লাবিব।

গত রবিবার (১২ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের তালিকায় স্থান করে নেয় লাবিব।

লাবিব উপজেলার ৮নং আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক চৌধুরী তৌহিদ ও মা মোছাঃ নিলুফা আক্তার লিপি’র একমাত্র পুত্র।

কৃতি এই শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার হয়ে মানবসেবায় আত্মনিয়োগ করতে চায় বলে জানিয়েছে।

ছেলের এমন সাফল্যে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ বলেন, আমার ছেলের এই সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। লাবিবের এই অর্জনের পেছনে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের অবদান অনস্বীকার্য।

তিনি আরও বলেন, আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও আরও বড় সাফল্যের জন্য সকল শিক্ষক, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং বন্ধু-বান্ধবের কাছে আন্তরিক দোয়া কামনা করছি। আপনারা দোয়া করবেন, লাবিব যেন মানুষের মতো মানুষ হয়ে দেশ ও দশের সেবা করতে পারে।

লাবিবের এই সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকব্যবসায়ী গ্রেপ্তার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST