PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত 

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৬, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
| 33
Link Copied!

নরসিংদীর শিবপুরে গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম-এর সঞ্চালনায় আয়োজিত সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা শহীদদের অবদান তুলে ধরে তাঁদের আদর্শ ধারণ এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তানসির বিল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম, বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন প্রমুখ।

এ সময় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারাও উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুনঃ  বিশ্বনাথের পল্লীতে বালু ও পাথর দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST