PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৬, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
| 37
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে শ্রী শ্রী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ শহরের মধ্যবাজারে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্বে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তাপশ শীল।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ এড.নুরুল ইসলাম নুরুলের প্রতিনিধি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. শেরেনুর আলী,আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হাছনরাজার উত্তরসূরী সালাদিন রাজা চৌধুরী, জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজ,জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড. বিশ্বজিৎ চক্রবর্তী,জেলা বিএনপির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার,সদস্য সচিব এড. দিংপঙ্কর বণিক সুজিত,নারীনেত্রী আরতি তালুকদার কলি,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,সাবেক সাধারন সম্পাদক বিমল বণিক,বর্তমান সভাপতি এড. গৌরাঙ্গ পদ দাস,সাধারন সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারচাঁন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতা মঙ্গল রায়,শম্ভু বণিক,ভজন পাল,রনধীর দাস দধি,রতিশ বণিক পুতু,রামকৃষ্ণ তালুকদার সবুজ ও সজীব রায় প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তাপশ শীল বলেছেন,সারা বাংলাদেশের সাথে যদি কমপেয়ার করা হয় তাহলে সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এই সম্প্রীতিকে ধরে রেখে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উপস্থিত সকলের প্রতি আহজান জানান।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST