PriyoKhobor-PNG
বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রামে এনসিপি’র কৃষক সমাবেশে কৃষক কমিটির আত্মপ্রকাশ 

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৬, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
| 8
Link Copied!

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

কুড়িগ্রামের টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘কৃষকের শক্তি, জাতীয় মুক্তি’ স্লোগানে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো কৃষক, দলীয় নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বক্তারা কৃষকদের অধিকার, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষি খাতের উন্নয়ন এবং দেশ গঠনে কৃষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশকে ঘিরে টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আরও পড়ুনঃ  মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যায় না: প্রধানমন্ত্রী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST