PriyoKhobor-PNG
শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বগুড়া শাজাহানপুরে আলোচনা সভা, দোয়া ও উপহার সামগ্রী বিতরণ

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৬, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
| 81
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ”জুলাই শহীদ দিবস-২০২৬” যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বিশেষ দোয়া ও শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ ইকবাল এবং শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে আহত যোদ্ধাদের সাহসিকতা ও অবদানের প্রশংসা করে তাঁদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মণ্ডল, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং শাজাহানপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মণিরামপুরে প্রধান শিক্ষকের দূর্নীতি ফাঁস করায় সন্ত্রাসী ডেকে সাংবাদিক'কে হুমকি!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST